বান্দরবান সংবাদদাতাঃ বান্দরবানের লামায় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৭২৬ এর অন্তর্ভুক্ত চকরিয়া লামা আলীকদম রোড কমিটির উদ্যোগে দুস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় লামা গজালিয়া জীপ স্টেশন কার্যালয় এ বর্ণিত সংগঠন এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ রফিক আহমদ,সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দীন,অর্থ সম্পাদক বেলাল উদ্দীন প্রমূখ। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,একুশের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক লাল সবুজের মানচিত্র পত্রিকার মফস্বল সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখা র সভাপতি মোহাম্মদ করিম এল -এল বি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্রেকিং :
বান্দরবানে পরিবহণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ | first news
-
Reporter Name - Update Time : ০২:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- 254
Tag :
জনপ্রিয়





















