Dhaka ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত; ঋণ বিতরন ও আদায়ে খুলনা প্রথম

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • 126

 খুলনা প্রতিনিধিঃ ২০২২-২০২৩ অর্থ বছরে ঋণ মঞ্জুরী, ঋণ বিতরন, ঋণ আদায়, শ্রেনীকৃত / অশ্রেনীকৃত মামলা নিস্পত্তি ও বিক্রিত খরিদাবাড়ী সাবকবলা দলিল সম্পাদনসহ প্রতিটি সুচকে বিএইচবিএফসি খুলনা প্রধান শাখা ‘এ’ ক্যাটাগরিতে দ্বিতীয়বারের ন্যায় প্রথম স্থান অর্জন করেছে । ২৯ জুলাই, শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনস্থ মুক্তি হলে বিএইচবিএফসি ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৩’ এ ২০২২-২০২৩ অর্থ বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের এ ফলাফল ঘোষণা করা হয় এবং ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনে খুলনা জোনাল অফিসের প্রধান শাখা ম্যানেজার আওলাদ হুসাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা করেন। সেই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা জোনাল ম্যানেজার সি এম রুম’র প্রতি। যার নিবিড় তত্ত্বাবধানে এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি জানান। কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি যারা এ অর্জনের মূল কারিগর। পরে রবিবার খুলনা জোনাল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এ আনন্দ ভাগাভাগি করে গ্রুপ ফটোফ্রেমে বন্দি হন। ব্যবস্থাপক সম্মেলনে বিএইচবিএফসি খুলনার এই সাফল্যে বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদ ও ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ খুলনার সকল কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং স্মাট বিএইচবিএফসি গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান । বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ বিশেষ অতিথি এবং পর্ষদের তিন পরিচালক ও এফআইডি’র উল্লেখযোগ্যসংখ্যক নির্বাহী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব ও সেশন পরিচালনা করেন। বিএইচবিএফসি’র মাঠ পর্যায়ের সকল অফিসের অফিস প্রধানদের অংশগ্রহণে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এবছর সর্বমোট ৯৪টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনে সকলকে স্বাগত জানিয়ে ২০২২-২০২৩ অর্থবছরে ব্যবসায় ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এযাবৎকালের সেরা সাফল্য, বিশেষকরে, শ্রেণীকৃত ঋণ ৩.৮ শতাংশে নামিয়ে আনা, উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন প্রসঙ্গ উপস্থাপন করে এসব সাফল্য আগামীর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মর্মে উল্লেখ করেন। উদ্বোধনী বক্তব্যে এফআইডি সচিব গৃহায়ণের ক্ষেত্রে সরকারিভাবে ঋণ প্রদানকারী একমাত্র সংস্থা হিসেবে বিএইচবিএফসি’র কর্মপরিধি বিষয়ে আলোচনার সূত্রপাত করে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার আহবান জানান। এসময় তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রত্যেককে সততা, দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা এবং প্রত্যয়ের সমাহার ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠান তথা দেশের জন্য সম্পদে পরিণত করারও আহবান জানান। বিশেষ অতিথি ড. সেলিম উদ্দিন এসময় ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন নির্বাহীদের যোগ্যতার প্রশংসা করে তাঁদের নেতৃত্বে বিএইচবিএফসিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত; ঋণ বিতরন ও আদায়ে খুলনা প্রথম

Update Time : ০৯:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩