Dhaka ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসপিএ’র বর্ষসেরার তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 136

বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান।
এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৮জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২১ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি।
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ’র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।
যারা ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত):
নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রাকিব হোসেন (ফুটবল)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড:
নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), শেখ মোরসালিন (ফুটবল), ফারজানা হক পিংকি (ক্রিকেট)।
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা নারী ক্রিকেটার : ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার: রাকিব হোসেন,
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান, সেরা বক্সার: সেলিম হোসেন, সেরা শুটার: কামরুন নাহার কলি, সেরা টেবিল টেনিস খেলোয়াড়: রামহিম লিয়ন বম,
উদীয়মান ক্রীড়াবিদ: শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দল: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ: আলফাজ আহমেদ (ফুটবল), বিশেষ সম্মাননা: মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক: মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন) ও সেরা সংগঠক: হাবিবুর রহমান (কাবাডি)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিএসপিএ’র বর্ষসেরার তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব

Update Time : ০৬:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪