স্পোর্টস ডেস্ক
রাতের ফ্লাইটে এসে পা রেখেছেন ঢাকায়। সকালেই অনুশীলন করতে দেখা গেলো পাকিস্তানি ব্যাটার বাবর আজমকে। কারণ, কয়েক ঘণ্টা পরই নিজের দল রংপুর রাইডার্সের হয়ে তাকে খেলতে হবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমে দলকেও জেতালেন বাবর। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও চাপে পড়া রংপুরকে তুলে এনে উপহার দিলেন প্রথম জয়। আসরের উদ্বোধনী জয়ে বাবর খেললেন ৪৯ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস।
বাবরের দুর্দান্ত ব্যাটিংয়ে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই হারিয়েছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স।
ব্রেকিং :
বিপিএলে এসেই রংপুরকে জেতালেন বাবর
-
Reporter Name - Update Time : ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- 163
জনপ্রিয়
























