Dhaka ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে জাতীয় ক্রিকেটারদের ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখেন না সাকিব

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 140

ক্রীড়া প্রতিবেদক
লিটন দাস ক্রমাগত ব্যর্থ। যা-তা অবস্থা নাজমুল হোসেন শান্তর। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেনরাও নিজেদের মেলে ধরতে পারছেন না। জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেরই এবারের বিপিএল কাটছে দুঃস্বপ্নের মতো। তবে এতে দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু দেখেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কেন উদ্বেগের কিছু নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে পিচের সমস্যা সামনে টানলেন সাকিব, বললেন- অনেক সময় জাতীয় ক্রিকেটাররা টানা খেলার কারণে ঘরোয়া লিগে রিলাক্সড হয়ে পড়েন।
বিপিএলে স্বদেশিদের পারফরম্যান্স উদ্বেগের কিনা? সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমার মনে হয় এটা আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে, সবাই যার যার জায়গাতেই আছি। আমি মনে করি, ভালো অবস্থাতেই আছে।’
সাকিব যোগ করেন, ‘বিপিএল একটা টাফ কম্পিটিশন। এবারের পিচগুলোও খুব একটা আদর্শ না। গতবারের পিচ কিংবা কন্ডিশন দুটোই ভালো ছিল, অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলোয়াড়রা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিলাক্সড হয়ে যায়। হয়তো এখান থেকে বিল্ডআপ করে বিশ্বকাপে ভালো করবে। আমার কাছে মনে হয় না, এটা নিয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।’
জাতীয় দল টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানেই আছে মনে করিয়ে সাকিব বলেন, ‘দল হিসেবে গত এক দেড় বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করেছে। এ বছর যেহেতু বিশ্বকাপ আছে, আমি আশা করবো সবাই যেন ভালো করে।’
চলতি বছর অনেকগুলো টেস্টও খেলবে বাংলাদেশ। সাকিব মনে করেন, বড় ফরম্যাটেও নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ এটা।
টাইগার অধিনায়কের কথা, ‘টেস্টেও আমাদের শুরুটা ভালো হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে জিতলাম। এ বছর যেহেতু অনেক টেস্ট ম্যাচ আছে, যেন সবাই ভালোভাবে খেলতে পারে। যদি বেশ কয়েকটা ম্যাচ জিততে পারি, আমাদের জন্য ভালো হবে। যেহেতু এ বছর ১২টা বা ১৪টা টেস্ট ম্যাচ। অনেক খেলা। আমাদের জন্য বড় সুযোগ টেস্টে আমাদের প্রমাণ করার।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিপিএলে জাতীয় ক্রিকেটারদের ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখেন না সাকিব

Update Time : ০৮:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪