ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪:০০ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৫:৩০ ঘটিকা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ৩০০০/৪০০০ নেতাকর্মীর সমাগম ঘটে।
খুলনা মহানগর বিএনপি-এর সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. আলী আসগার লবি, খুলনা জেলা বিএনপি-এর আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি-এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি-এর সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হাসান বাপ্পি, খুলনা জেলা বিএনপি-এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। এছাড়াও খুলনা মহানগর ও জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে, খুলনা মহানগর ও জেলা বিএনপি-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় হয়ে রয়েলের মোড়ে গিয়ে ১৭:৩০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক 























