Dhaka ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • 103

স্পোর্টস ডেস্ক:
ক্রীড়া জগতের যেকোন বড় ইভেন্টের অন্যতম আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও প্রত্যাশা কম না। এবারের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। সে হিসেবে আগামীকাল ৪ অক্টোবর (বুধবার) বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
তবে, ভারতীয় গণমাধ্যমের দাবি, টেকনিক্যাল কারণে আগামীকালের বর্ণাঢ্য কোন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত অনুষ্ঠান আয়োজন নিয়ে বিসিসিআই এর নিশ্চুপ অবস্থানের কারণেই এমন গুঞ্জন। যদিও এখন পর্যন্ত সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি আইসিসি বা বিসিসিআই।
সবশেষ খবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। এর পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগেও থাকবে বর্ণিল অনুষ্ঠান।
অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান কেমন হতে পারে, তা নিয়েও মুখ খোলেনি ভারত। দেশটির গণমাধ্যম জানিয়েছিল, দর্শকদের চমকে দিতে এমন গোপনীয়তার চেষ্টা তাদের।
তবে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের তারকা উপস্থিতি আর আয়োজন পরিকল্পনা বেশ কিছু দিক সামনে নিয়ে হাজির হয়েছিল। পিটিসি পাঞ্জাবের সূত্রে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনসাইডস্পোর্ট।

খবরে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা। এর মধ্যে গান পরিবেশনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।

নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। রণবীর বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়েও অংশ নিয়েছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

Update Time : ০৪:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩