Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 121

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে দেশটির সরকার দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান দল অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না।

পিসিবি সূত্র জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা বলে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল পিসিবি।

এর আগে ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা জানানো হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

Update Time : ০৯:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬