বিশ্বকাপ খেলতে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষ ও পাল্টা হামলার কারণেই ভিসা জটিলতা তৈরি হয়েছিল। এজন্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা ও জটিলতার পর এই ছাড়পত্র দেয়া হয়।

যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ‘আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ইরানের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফসহ সবাইকে ভিসা দেয়া হয়েছে।’

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইরানের ভিসার পাবার সত্যতা নিশ্চিত করেছেন।

আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রশংসা করে তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রসেসিং সফলভাবে সম্পন্ন করার জন্য আঙ্কারার মার্কিন দূতাবাসে কর্মরত আমাদের অসাধারণ দলটির ওপর আমি গর্বিত।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইরানের প্রতিনিধিদলের সদস্যদের বিশেষ নজরদারিতে রাখা হবে। বিশেষ করে ইসলামিক রেভলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে সম্পর্ক রয়েছে এমন কাউকে প্রতিনিধিদলে যুক্ত করা হলে, সেটি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘কোন অ্যাথলেট বা তাদের সহায়তা করা কর্মীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে খেলাধুলার সাথে সম্পর্কহীন এবং আইআরজিসির সাথে যুক্ত ব্যক্তিদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হবে না।’

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। এরপর ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন মিসরের মুখোমুখি হবে ইরান। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ খেলতে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

Update Time : ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬