বিশ্বকাপ বাছাইয়ের আগে করোনা ফারজানার, জাহানারার হাতে সেলাই

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 233

স্পোর্টস ডেস্ক: 
বিশ্বকাপ বাছাইয়ের আগে করোনা ফারজানার, জাহানারার হাতে সেলাই
আবুধাবিতে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। ছিটকে পড়লেন দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম এবং ফারজানা হক।
বৃহস্পতিবার অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন জাহানারা। তারকা এই পেসারের ডান হাতে দুটি সেলাই লেগেছে। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন ব্যাটার ফারজানা হক পিংকি। মেডিকেল প্রকোটল অনুযায়ী এখন তার চিকিৎসা চলবে। দলে তার স্থলাভিষিক্ত হিসেবে নেওয়া হয়েছে সোহালি আক্তারকে।

স্থলাভিষিক্ত দুই ক্রিকেটার আগামীকাল শনিবার আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ফাস্ট নিউজ ৭১/ ১৬ সেপ্টেম্বর ২০২২/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইয়ের আগে করোনা ফারজানার, জাহানারার হাতে সেলাই

Update Time : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২