বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় খুবি’র উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • 146

নিজস্ব প্রতিবেদকঃ

২০২১ সালের বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রবিবার (১০ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে।

তালিকা করার ক্ষেত্রে বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০, এশিয়ার এক লাখ ৫৩ হাজার ২৬২, বাংলাদেশের এক হাজার ৭৯১ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯ বিজ্ঞানীর সংশ্লিষ্ট বিষয়ে গত পাঁচ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এরমধ্যে গবেষক প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফরেস্ট্রিতে এবং পৃথকভাবে ফরেস্ট্রি উভয় ক্যাটাগরিতে প্রথম, দেশেফরেস্ট্রি বিজ্ঞানীদের মধ্যে চতুর্থ, এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে ১৫১ এবং সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে ৮২৫তম স্থান লাভ করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরও ২৮ জন শিক্ষক-গবেষক এই তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। উপাচার্য তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’ খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে দেশর কল্যাণে দিকনির্দেশনা প্রদান ও নতুন নতুন উদ্ভাবনার আহ্বান জানান।

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় খুবি’র উপাচার্য

Update Time : ১২:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১