Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থী কর্তৃক ধর্ষণ : কঠোর শাস্তির দাবি খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় কর্তৃক এক মুসলিম তরুণীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা এই ঘটনার দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “মুসলিম নারীদের নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দেওয়া ও নিজেকে ‘ধর্ষক’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্বের সঙ্গে প্রচার করা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ। আমরা খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ধর্ষকের কঠোরতম বিচার দাবি করছি।”

শিক্ষার্থীরা আরও জানান, শ্রীশান্ত রায় ‘Weekly Service923’ নামে একটি আইডি ব্যবহার করে নারী বিদ্বেষী ও ধর্মীয় অবমাননাকর বক্তব্য ছড়াত। পরে সে এক মুসলিম তরুণীকে ধর্ষণের পর নিজের কৃতকর্ম প্রকাশ করে। এই ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।

বিবৃতিতে বলা হয়, “শহীদ আবরার ফাহাদ ভাইয়ের রক্তে রঞ্জিত ক্যাম্পাস, বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও এমন নৃশংস ঘটনা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আমরা চাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

শেষে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভবিষ্যতে এমন নারী অবমাননাকর ও ধর্মবিদ্বেষী কার্যক্রম আর কেউ চালাতে না পারে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেরি না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বুয়েট শিক্ষার্থী কর্তৃক ধর্ষণ : কঠোর শাস্তির দাবি খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

Update Time : ১২:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫