Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • 103

জেলা প্রতিনিধি | গাজীপুর |

টানা ৬ দিন আন্দোলন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পেলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বেতন পেয়ে রাত পৌনে আটটার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এছাড়া জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের পর সড়ক ছেড়ে দিয়েছেন।

অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে।

বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত পৌনে আটটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান।

গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা

Update Time : ১২:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪