Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জিম্বাবুয়ে কোচ ডেভ হটন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 146

স্পোর্টস ডেস্ক
ভারত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। এরপর সামনে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। কিন্তু এবারও ব্যর্থ হলো জিম্বাবুয়ে। উগান্ডার মত দলের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই ছিটকে পড়তে হয়েছে টেস্ট খেলুড়ে এই দেশটিকে।
দলকে বিশ্বকাপে তুলতে না পারার ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হার। সব ব্যর্থতার দায় নিয়ে এবার জিম্বাবুযে কোচের পদ ছেড়ে দিলেন ডেভ হটন।
আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নিজেদের মাঠেই ওয়ানডে সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। এপরই সমস্ত ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে প্রধান কোচের দায়িত্ব ছাড়লেও জিম্বাবুয়ের ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন তিনি। সেটাও জানিয়ে দিয়েছেন‌।
প্রসঙ্গতঃ ২০২২ সালের জুনে জিম্বাবোয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হটন। তার অধীনে বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নাটকীয়ভাবে জিতেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। ব্যাট এবং বল হাতে সেবার নেতৃত্ব দিয়েছেন সিকান্দর রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স ছিল জিম্বাবুয়ের। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারায় তারা। সুপার-টুয়েল পর্বে শক্তিশালী পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিলো তারা। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত তা হয়নি। ওই ঘটনার বছরখানের ব্যবধানে ঠিক উল্টো চিত্র দেখতে হল হটনকে। ভারতে ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
ফলে ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব নেয়ার ১৮ মাস পর ছাড়লেন জিম্বাবোয়ের প্রধান কোচের চাকরি। এর প্রধান কারণ হিসেবে ড্রেসিং রুমে আগের মতো সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
হটন বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সব সময়ে আমার হৃদয়ে ছিল। আগামী দিনেও থাকবে। যদিও জাতীয় দলের হয়ে আমার কোচিংয়ের সময় এখানেই শেষ। আমি অন্য জায়গাগুলোতে জড়িত থাকতে পছন্দ করবো।’
২০০৮ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করা ওয়াল্টার চাওয়াগুতা অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব গ্রহণ করবেন। তার অধীনেই জিম্বাবুয়ে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জিম্বাবুয়ে কোচ ডেভ হটন

Update Time : ০৬:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩