ব্যর্থতার দায় নিয়ে রোনালদোকে কেনা আল-নাসর প্রেসিডেন্টের পদত্যাগ!

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • 128

স্পোর্টস ডেস্ক
সুপার কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সৌদি প্রো লিগের শীর্ষস্থানও দখলে নেই আল-নাসরের। সর্বশেষ কিং কাপও হাতছাড়া হয়ে গেছে। চলতি মৌসুমে ট্রফিহীন থাকাটা এখন অনেকটাই নিশ্চিত আল-নাসরের। এদিকে, ক্লাবের একের পর এক ব্যর্থতার মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন আল-নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার। খবর সৌদি গেজেটের।
গেল বছরের শেষ দিকে রেকর্ড দামে রোনালদোকে দলে ভেড়ায় আল-নাসর। ইউরোপ থেকে মরুর দেশে পর্তুগিজ সুপারস্টারকে উড়িয়ে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল আল-নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের। তবে বড় তারকাকে ক্লাবে নিয়ে তেমন সাফল্য পায়নি তারা। উল্টো একের পর এক ট্রফি হাতছাড়া হচ্ছে সৌদির অন্যতম শীর্ষ এই ক্লাবটির। এমনই পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্লাব সভাপতি।
প্রতিবেদন বলছে, নিয়ম অনুযায়ী সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং আল নাসরের বর্তমান পরিচালকদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুয়াম্মার। তার পদত্যাগপত্র গ্রহণ করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগ দিতে পারে ক্লাবটি।
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো যেন শেষের শুরুটা দেখছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ইউরোপ থেকে বেশ দূরের সৌদি ক্লাবে পাড়ি জমিয়েছেন তিনি। সর্বশেষ কাতার বিশ্বকাপে জাতীয় দল ও এর নিকট দূরত্বে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে অবহেলার শিকার হয়েছিলে। এরপর স্বস্তি খুঁজে পেতে সৌদির আল-নাসরে নতুন করে শুরু করেন সিআরসেভেন। কিন্তু সেখানেও তিনি আটকে গেছেন হতাশার বৃত্তে। যার ধারাবাহিকতায় রোনালদো বড় একটি দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে আছেন!
গত জানুয়ারিতে সুপার কাপেও সেমিফাইনালে শেষ হয় আল নাসরের অভিযান। আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। সেই ইত্তিহাদই রয়েছে প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ২৩ ম্যাচে তাদের অর্জন ৫৬ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আল-নাসর। লিগে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে তারা। গত ১৯ এপ্রিল স্বাগতিক আল হিলাল তাদের বিপক্ষে জিতে ২-০ গোলে।
গত বছরের ডিসেম্বরে বিপুল অঙ্কের বেতন-ভাতায় আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে তিনি ১১ গোল করেছেন। সবগুলো গোলই এসেছে প্রো লিগে। যে আল ওয়েহদার কাছে হেরে কিং কাপ থেকে ছিটকে গেছে আল-নাসর, গত ফেব্রুয়ারিতে তাদের বিপক্ষেই ৪-০ ব্যবধানের জয়ে সবগুলো গোল করেছিলেন রোনালদো।
সবমিলিয়ে পর্তুগিজ তারকার আরেকটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা চোখ রাঙাচ্ছে। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে টানা দুটি মৌসুম শিরোপাহীন থাকতে হতে পারে তাকে। এখন পর্যন্ত মাত্র তিনবার শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো। ২০০৪-০৫ মৌসুমে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, ২০০৯-১০ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ও গত ২০২১-২২ মৌসুমে ফের ইউনাইটেডের হয়ে। তবে পরপর দুই মৌসুম শিরোপা ছাড়া কাটাননি তিনি। চলমান ২০২২-২৩ মৌসুমে আল নাসরের এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে সেই অচেনা তিক্ত স্বাদও তার নেওয়া হয়ে যেতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ব্যর্থতার দায় নিয়ে রোনালদোকে কেনা আল-নাসর প্রেসিডেন্টের পদত্যাগ!

Update Time : ০২:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩