ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 48

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল ব্রাজিলের।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটে নরওয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

১০ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড। এরপর প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণের ধার অব্যাহত থাকলেও নরওয়ের রক্ষণ ও গোলরক্ষক বারবার তাদের হতাশ করেন। ৬৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড।

৭৯তম মিনিটে হেড থেকে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর ৮৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। আর হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে নামা ব্রাজিলকে বিদায় নিতে হলো শেষ ষোলো থেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

Update Time : ০৫:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬