বড় হারের দ্বারপ্রান্তে সাকিবরা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • 166

স্পোর্টস ডেস্ক
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। শুরুর ওভারে উঠে এসেছিল ১৭ রান। তবে এরপরই খেই হারিয়েছে বাংলাদেশ। ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে বিশাল হারের দুয়ারে চলে গেছে সাকিব আল হাসানের দল।

দুই ছয়ে দারুণ শুরুর পর ব্যক্তিগত ১৫ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। সৌম্য ফিরে যাওয়ার দুই বল পরেই উইকেট হারান নাজমুল হোসেন শান্ত। এদিন মোটে ৯ রান করেন বাঁহাতি এই ওপেনার।

আগের দুই উইকেট গিয়েছিল আনরিখ নরকিয়ার দখলে। পরের শিকারটাও তিনিই করলেন। লেগ বিফোরের ফাঁদে ফেলে ১ রানে ফেরান সাকিব আল হাসানকে।

এরপর রান পাননি মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন কেউই। ফিরেছেন সব দ্রুতই। মিরাজ কেবল ছুঁইয়েছেন দুই অঙ্কের রান। এছাড়া মোসাদ্দেক করেছেন ০, আর আফিফ করেছেন ১ রান। অন্যদিকে নুরুল হাসান সোহান করেন ২ রান।

উইকেট হারানোয় এক প্রান্ত আগলে রেখে এখনো লড়াই চালিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তাতে বাংলাদেশের হারের ব্যবধানটা আরেকটু কমার আশাটা টিকে ছিল বেশ। তবে ব্যক্তিগত ৩৪ রানে তিনিও যখন ফেরেন তাবরাইজ শামসির শিকার হয়ে, তখনই বড় ব্যবধানের হারের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

ফার্স্ট নিউজ ৭১/

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বড় হারের দ্বারপ্রান্তে সাকিবরা

Update Time : ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২