ভারত যাচ্ছেন শাকিব, বিমানবন্দরে দেখা শুভর সঙ্গে

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • 168

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। ‘দরদ’ সিনেমার কাজে অংশ নিতে আজ (২৪ অক্টোবর) সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।
‘দরদ’ নামের প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন। এদিকে শাকিব খান তার ফেসবুক পেজে বিমানবন্দরে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জের গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। তিনি আরও লিখেছেন,আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা। ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু সোনাল চৌহানের। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। ‘দরদ’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও আছেন বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালাম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারত যাচ্ছেন শাকিব, বিমানবন্দরে দেখা শুভর সঙ্গে

Update Time : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩