ভাষা-কৃষ্টির শত্রুদের প্রতিহত করাই ২১ ফেব্রুয়ারির শপথ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • 236

নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন-পালন করে এবং সেই বিরুদ্ধ ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চান, তাদের প্রতিহত করাই মহান একুশে ফেব্রুয়ারির শপথ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

হাছান মাহমুদ বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে জীবন দিয়ে আমাদের ভাষার দাবি প্রতিষ্ঠা করে গেছেন। স্বাধীনতা সংগ্রামের শুরু সেখান থেকেই। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল। দুঃখজনক হলেও সত্য, আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর যারা আঘাত হেনেছিল, তাদের ভাবধারা ধারণকারীরা স্বাধীনতার ৫১ বছর পরও বাংলাদেশে রাজনীতি করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভাষা-কৃষ্টিতে যারা পুরোপুরি বিশ্বাস করে না, পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, সেই বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে। এ কারণেই স্বাধীনতার পরও আমাদের ভাষা-সংস্কৃতির ওপর বারবার আঘাত এসেছে। এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও দলটির নেতৃত্ব। এদের প্রতিহত করাই আজকের শপথ।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভাষা-কৃষ্টির শত্রুদের প্রতিহত করাই ২১ ফেব্রুয়ারির শপথ

Update Time : ১২:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩