ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন এলাকায় শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। অন্তত ২০ জন যাত্রী আহত হন, তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরবকে জেলা করার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনকারীদের দাবি, ভৈরব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামো বিবেচনায় জেলা ঘোষণার যোগ্য।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ২০

Update Time : ০৯:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫