Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ৫ ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 155

বিশেষ সংবাদদাতা
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুটবল, হকিসহ বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেছেন নাজমুল হাসান পাপন এমপি। সেই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনের এ অভিভাবক আগামী মঙ্গলবার মতবিনিময় করবেন আরও ৫ টি ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।
কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর মতবিনিময় করার কথা ছিল আজ (সোমবার) দুপুর আড়াইটায়। একদিন পিছিয়ে এই মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় নির্ধারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের ষষ্ঠতলার সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
গত ২৩ জানুয়ারি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বসেছিলেন আট ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। ওই আট ফেডারেশন ছিল- সাঁতার, অ্যাথলেটিক্স, শ্যুটিং, আরচারি, ভারোত্তোলন, ক্যারম, বাস্কেটবল ও ভলিবল ফেডারেশন।
পরের দিন মন্ত্রী মতবিনিময় করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে। দেশের জনপ্রিয় খেলা ফুটবলের উন্নয়নে কি করণীয় তা নিয়ে তিনি দীর্ঘ সময় আলোচনা করেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মঙ্গলবার ৫ ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর মতবিনিময়

Update Time : ০৭:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪