মসজিদের পাশে দাফন হবে কিশোরের

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 130

বিনোদন প্রতিবেদক

মরদেহ উদ্ধারের পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার দাফন হবে শিল্পী মনি কিশোরের। মৃত্যুর প্রায় ১০ দিন পর তার দাফন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল। যদিও গতকাল বুধবার কিশোরের দাফনের কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কাগজপত্রে জটিলতা থাকায় গতকালও তার সম্পন্ন করা সম্ভব হয়নি।

আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার রাত ৯টায় রামপুরার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত হবে শিল্পী মনি কিশোরের জানাযা। ওই মসজিদের পাশের গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন গীতিকার মিল্টন খন্দকার। আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যমে শিল্পীর জানাযা ও দাফন বিষয়ে জানিয়েছেন তিনি।

মিল্টন খন্দকার লিখেছেন, ‘প্রশাসনের অনুমতি মিলেছে। কবরস্থান ঠিক করা হয়েছে, দক্ষিণ বনশ্রী কবরস্থান। যাচ্ছি ঢাকা মেডিকেলে। বডি নিয়ে ফিরতে রাত হবে। আশা করছি রাত ৯টায় জানাজা হবে বায়তুল জান্নাত জামে মসজিদে। দক্ষিণ বনশ্রী চারতলা অফিসের সামনে। সবাইকে জানাজায় শরীক হয়ে রুহের মাগফিরাত কামনায় উপস্থিত হতে অনুরোধ করছি।’

মিল্টন খন্দকার বলেন, ‘মনি কিশোরের মরদেহ নিতে এসেছি, এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আমরা রাত ৯টায় সময় দিয়েছি। চেষ্টা করব আজই দাফন করার। একটু দেরি হলেও আজ দাফন সম্পন্ন করতে চাই।’

গত ১৯ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর রামপুরার ভাড়া বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের প্রায় চার-পাঁচদিন আগে তিনি মারা গেছেন বলে জানানো হয়। ধর্মান্তরিত হয়েছিলেন বলে তার মরদেহ দাফন না কি শেষকৃত্য হবে, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শিল্পীর মেয়ে নিন্তি চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে কর্তৃপক্ষকে মুসলমান ধর্মের রীতি অনুসারে তার বাবাকে দাফনের আবেদন করেছেন। অনিবার্য কারণে বাবার শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না এক সময়ের জনপ্রিয় শিল্পীর মেয়ে নিন্তি চৌধুরী।

জানা গেছে, মুসলমান এই নারীকে বিয়ের সময়ই সনাতন থেকে মুসলমান হিসেবে ধর্মান্তরিত হন শিল্পী। যদিও বেশিদিন টেকেনি ওই সংসার। সেই সংসারের সন্তান নিন্তি চৌধুরী।

মনি কিশোরের আসল নাম মনি মন্ডল। বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে তিনি ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন। অডিও বাজারের জনপ্রিয় শিল্পী হলেও সিনেমায় তিনি খুব কম গান গেয়েছেন। মনি কিশোরের উল্লেখযোগ্য গানের মধ্যে ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি ঘরের খোঁজে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মসজিদের পাশে দাফন হবে কিশোরের

Update Time : ১১:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪