Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশ বাবুর মা আর নেই

  • Reporter Name
  • Update Time : ১২:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • 178

বিনোদন ডেস্ক:
দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর চারটার দিকে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিনোদন বিষয়ক ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ইন্দিরা দেবী গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়ার আগে তাকে কিছু সময়ের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী এবং সুপারস্টার মহেশ বাবুর মা শ্রী ঘট্টামানেনি ইন্দিরা দেবী আজ সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে।

আরেক মেগাস্টার চিরঞ্জীবী মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, ‘ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু এবং পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মহেশ বাবুর জন্য ২০২২ সাল বেশ কঠিনই যাচ্ছে। কারণ, চলতি বছরের জানুয়ারিতে তিনি ভাই ঘট্টামানেনি রমেশ বাবুকে হারান। লিভার সংক্রান্ত সমস্যার কারণে ৫৬ বছর বয়সে মারা যান রমেশ বাবু।

ফাস্ট নিউজ  ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

মহেশ বাবুর মা আর নেই

Update Time : ১২:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২