Dhaka ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • 146

বিনোদন ডেস্ক

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। অপরদিকে, সাক্ষী না আসায় রাষ্টপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। আবেদন আমলে নিয়ে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে এ মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এসময় পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন।

চলতি বছরের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরীমণি ছাড়া মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, গত বছর ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদর দফতরে। পরে র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

Update Time : ০১:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২