বিনোদন ডেস্ক:
‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই এই বিজ্ঞাপন চোখে পড়তো। বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ।
চিপসের বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন। কিডনিজনিত অসুখে তিনি শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।
জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।
এছাড়াও সাদের একাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন।
আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে৷
Reporter Name 

























