Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্শের ভবিষদ্বাণী: ‘৪৫০ করবে অস্ট্রেলিয়া, ভারত ৬৫ রানে অলআউট’

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • 239

স্পোর্টস ডেস্ক
এক মাস লড়াই শেষে অবশেষে ফাইনালে এসে পৌঁছেছে বিশ্বকাপ ক্রিকেট। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচ না হারা স্বাগতিক ভারত।
তবে দুই দলের এই মহারণ যে হবে, সেটা আগে থেকেই অনুমান করেছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এমনকি ফাইনালে কে কত রান করবে সেটিরও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মৌসুম খেলেছেন মিচেল মার্শ। মে মাসে ফ্রাঞ্চাইজি দলটির একটা পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ। সেখানে তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া ৩৮৫ রানে জিতবে। ‘অস্ট্রেলিয়া অপরাজিত দল থাকবে টুর্নামেন্টে এবং ভারতের বিপক্ষে ফাইনালে জিতবে। আমরা ৪৫০ রান করবো দুই উইকেট হারিয়ে এবং ভারত ৬৫ রানেই অলআউট হয়ে যাবে।’
যদিও মিচেল মার্শের ফাইনালের দল দুটি ঠিক থাকলেও অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেছিল। অন্যদিকে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। অন্যদিকে ভারত জিতেছে দুইবার ১৯৮৩ ও ২০১১ সালে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে এই ভারতকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিরা দুই উইকেট হারিয়ে ৩৫৯ করেছিল। ভারত ২৩৪ রানেই অলআউট হয়ে ম্যাচ হেরে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মার্শের ভবিষদ্বাণী: ‘৪৫০ করবে অস্ট্রেলিয়া, ভারত ৬৫ রানে অলআউট’

Update Time : ০৮:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩