Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিলা গাইবেন মিউজিক ক্লাবে

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • 254

বিনোদন ডেস্ক

সম্প্রতি বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে পপস্টার মিলাকে। তবে টেলিভিশন অনুষ্ঠানে তাকে সেভাবে দেখা যায়নি। এবার বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন তিনি। শুধু পরিবেশনাই নয়, মিলা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।

সংগীতশিল্পী মিলা ইসলাম খুব কম সময়ের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দাম্পত্য কলহের জেরে গান থেকে অনেকটাই দূরে চলে যান এই ‘রকস্টার’। ব্যক্তিগত জীবনের খারাপ সময় কাটিয়ে আবারও পুরনো রূপে ফিরেছেন এই শিল্পী।

মিলা বলেন, ‘অনেক দিন পর স্টুডিও লাইভ করছি। কতদিন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যাক টু ব্যাক ৫-৬টা স্টেজ শো করলাম। আমি সাধারণত টিভিতে শো করি না। স্পেশাল অকেশনে করা হয়। তবে এবার করছি।’

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শক ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। ২৬ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে শোটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

মিলা গাইবেন মিউজিক ক্লাবে

Update Time : ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২