বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই বছর পর রানা শরিফ (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীদের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিকেলে মোলাহাট উপজেলার শাসন গ্রামের একটি বাঁশ বাগানের মাটির নিচ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। নিহত রানা শরিফ উপজেলার শাসন গ্রামের শরিফ আহম্মেদের ছেলে। তিনি কখনও ভাড়ায় মোটরসাইকেল আবার কখনো ব্যাটারিচালিত অটো চালাতেন। পাওনা টাকা এবং মাদক সংক্রান্ত বিষয় নিয়ে রানা শরিফের সাথে আটকদের কয়েক জনের সাথে বিরোধ ছিল। মোল্লাহাট থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর দুপুরে মোবাইলে আসা একটি কল পেয়ে বাড়ি থেকে বের হন রানা শরিফ। এরপর আর বাড়ি ফেরেননি। ঘটনার দিন বিকেল থেকেই তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাচ্ছিল শরিফের পরিবারের লোকজন। নিকট আত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না মেলায় এক সপ্তাহ পর মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন নিখোঁজ রানা শরিফের বাবা শরিফ আহম্মেদ। ভিকটিমের ব্যবহৃত মুঠোফান ও সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোলাহাট থানা পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার পাঁচজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তারা রানা শরিফকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো জায়গা শাসন গ্রামের জনৈক মামুন শেখের বাঁশ বাগানের মাটি খুঁড়ে রানার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শাসন গ্রামের মোঃ হোসাইন চৌধুরী (৩৯), মোঃ নাদিম চৌধুরী (৩২), মোঃ শহিদুল চৌধুরী (৩২), জুয়েল মোল্লা (৩৪) ও রুহুল আমিন (২৭)। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরারুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে পাঁচজন রানাকে হত্যার কথা স্বীকার করেছে। তারা প্রথমে কৌশলে রানা শরিফকে ডেকে এনে নেশাজাতীয় দ্রব্য সেবন করায়। পরে সবাই মিলে তার হাত-পা চেপে ধরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করতে বস্তাবন্দি করে গর্ত করে মাটি চাপা দেয় তারা। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।ম/র/র/
ব্রেকিং :
মোল্লাহাটে নিখোঁজের দু বছর পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
-
Reporter Name - Update Time : ১২:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- 255
Tag :
জনপ্রিয়

























