যশোরে নকল ইঞ্জিল অয়েল বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • 160

খুলনা অফিসঃ 

যশোরের কোতয়ালী মডেল থানাধীন আরএন রোডে  অনুমোদনবিহীন নকল ইঞ্জিল অয়েল  বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ০১ জুন বুধবার র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার,যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ও বিএসটিআই যশোর জেলার কর্মকর্তার সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাবের পাঠানো বিবৃতিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৬ এর একটি অভিযানিক দল  ১ জুন দুপুর সাড়ে ১২টায়   ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে অনুমোদন বিহীন নকল ইঞ্জিল অয়েল বোতলজাতকরন ও বিক্রি করার অপরাধে অনি অটোমোবাইল ও শিহাব এন্টারপ্রাইজকে  বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ২০হাজার টাকা জরিমানা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় দন্ডপ্রাপ্ত ব্যক্তিদ্বয় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা তাৎক্ষনিক  পরিশোধ করায় প্রাপ্ত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরে নকল ইঞ্জিল অয়েল বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ১১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২