স্পোর্টস ডেস্ক
কয়েক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে যুক্তরাষ্ট্র। টাইগারদের বিপক্ষে তাদের এমন দাপুটে পারফরম্যান্স যে কোনো অঘটন ছিল না তার প্রমাণ মিলেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। কানাডার বিশাল সংগ্রহ টপকে জয়ে শুরু করেছে স্বাগতিকরা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নাভনিট ধালিওয়ালের ৪৪ বলে ৬১, নিকোলাস কিরটনের ৩১ বলে ৫১ এবং শ্রেয়াস মোভভার ১৬ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৯৪ রান তোলে কানাডা।
যা বৈশ্বিক এই টুর্নামেন্টে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অথচ ঘণ্টা দুয়েক পরই সেই রেকর্ডটি ভেঙে ফেলে যুক্তরাষ্ট্র। অ্যারন জোনসের ৪০ বলে অপরাজিত ৯৪ এবং অ্যান্ড্রিয়েস গাউসের ৪৬ বলে ৬৫ রানের ইনিংসে অনায়সেই জিতে যায় দলটি।
স্বাগতিকদের জয়ের পর রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ লেখেন, ‘অ্যারন জোন্স, যে সিয়াটল অরকাসের হয়ে খেলে, আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙাতে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের দেখাচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপর কেন তারা ছড়ি ঘুরিয়েছে।’
যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক জোন্সের প্রশংসা করছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তিনি ‘এক্সে’ লিখেছেন, ‘অ্যারন জোন্সের কী দারুণ ক্লিন হিটিং। একটা ইনিংসে ১০টি ছক্কা মারা অবিশ্বাস্য। দারুণ খেলেছে।’
দলকে জেতাতে পেরে দারুণ খুশি জোন্সও। ম্যাচশেষে জোন্স বলেন, ‘ভাষায় প্রকাশ করা সহজ হবে না। দলকে জেতাতে পেরে খুশি। আমাদের যে ব্যাটিং লাইন-আপ ছিল, আমরা জানতাম রান ২০০–এর নিচে থাকলে তাড়া করা সম্ভব। আমি আমার প্রক্রিয়া অনুসরণ করেছি, পাওয়ার হিটিং আমার পছন্দ। যখন দল চাপে থাকে, আমি ক্রিজে থাকতে চাই, এটা আমার সেরাটা বের করে আনে।’
ব্রেকিং :
যুক্তরাষ্ট্র জেতায় বাংলাদেশকে খোঁচা দিলেন অশ্বিন
-
Reporter Name - Update Time : ০৫:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- 122
জনপ্রিয়


























