বিনোদন ডেস্ক
অভিনেতা শরিফুল রাজ বলেছেন, ‘পরীমনি কখনোই আমাকে ছেড়ে যাবে না। আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’ তিনি পরীমনির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরীমনির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইলচেয়ারে বসা। হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লেখা, ‘কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।’ ছবিটি দেখার পর প্রথমে অনেকেই ভাবেন, হয়তো কোনো সিনেমার দৃশ্য। কিন্তু তা ঠিক নয়, বাস্তব দৃশ্য এটি, যা সম্পর্কে পরে সাংবাদিকদের জানান পরী।
অভিনেতা রাজ বলেন, ‘পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি। আর পরী কখনোই আমাকে ছেড়ে যাবে না বলেও বিশ্বাস করি। তিনি বলেন, ‘আমাদের কবরও একসঙ্গে হবে।’
র্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তার প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এরপর অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ সিনেমা। সিনেমার বাইরেও ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ তিনি।
Reporter Name 

























