Dhaka ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 109

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

আদালতে শুনানিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে আইনজীবীরা বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আদালত এ বিষয়ে সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

এর আগে কুমিল্লা–৪ আসনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৭ জানুয়ারি আপিল মঞ্জুর করে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। বুধবার সেই রিট খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়। তবে আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

Update Time : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬