Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুপসা নদী থেকে ব্যবসায়ী জুয়েলের লা-শ উদ্ধার

খুলনার রূপসা নদীতে ব্যবসায়ী জুয়েল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুয়েল শেখ রূপসা উপজেলার সিংহের চর আইচগাতী এলাকার জহুর শেখের ছেলে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় খুলনা সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসার সেনের বাজারে রুবেলের দোকানে টাকা আনতে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এরপর দুই ভাই মিলে আরিফের মাথায় ধারালো চা পাতি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় খুলনা সদর হাসপাতালে নেওয়ার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সেনের বাজার এলাকায় মাংস বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে জুয়েল শেখ ও রুবেল শেখ মিলে মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা জুয়েলকে ধাওয়া করলে সে প্রাণ রক্ষায় নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। জুয়েল শেখের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, মাংস ব্যবসায়ী আরিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রুপসা নদী থেকে ব্যবসায়ী জুয়েলের লা-শ উদ্ধার

Update Time : ০১:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫