রেললাইনে ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রাকটি সরাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্টেশন মাস্টার।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে দেবে যায়। এতে ট্রাকটি বিকল হয়ে পড়ে। রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। এরপর ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেন আটকে দেওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রেললাইনে ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

Update Time : ০২:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫