রোনালদোর স্বপ্নভঙ্গ, পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 137

রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই হলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।

ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। অষ্টম মিনিটেই স্পেন এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও মিকেল ওইয়ারজাবালের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর পাল্টা আক্রমণে কয়েকবার স্পেনের রক্ষণে চাপ সৃষ্টি করে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর শক্তিশালী শট কর্নারের বিনিময়ে রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। পরে জোয়াও ফেলিক্স ও নুনো মেন্ডিসের প্রচেষ্টাও ব্যর্থ হয় স্প্যানিশ রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ চালালেও পর্তুগাল মূলত রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ে মিকেল মেরিনো গোল করে স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।

এই জয়ের ফলে স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে শেষ ষোলো থেকেই টুর্নামেন্ট শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোনালদোর স্বপ্নভঙ্গ, পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

Update Time : ০৩:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬