Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লবনচরায় নাতির গাজা চাষের অপরাধে নানা আটক

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 153

স্টাফ রিপোর্টার :
খুলনার লবণচরা থানাধীন রিয়াবাজারের আইয়ুব আলী (৭০) নামে এক ব্যক্তির বাড়ির ছাদে গাঁজা গাছ পাওয়ায় তাকে আটক করা হয়। গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাত ৮ঃ০০ টায় লবণচরা থানা পুলিশের অভিযানে গাছটি উদ্ধার করা হয়। তবে গাজা গাছটি তার নাতি শখের বশীভূত হয়ে রোপন করে বলে জানায় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা। এলাকাবাসী জানায়,ধার্মিক আইয়ুব আলী একজন জামায়াতে ইসলামী দলের সমর্থক। তিনি শুধুমাত্র ছাদের উপর ড্রাগন ফলের চাষবাস করতেন। তারা আরো জানায়, দেখতে অবিকল গাঁদা ফুলগাছের মতো হওয়ায় বুঝতে পারেনি বৃদ্ধ আইয়ুব আলী। তবে, বাড়িটির মালিক আইয়ুব আলী হওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানান লবণচরা থানা পুলিশের কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান।
আইয়ুব আলীর স্বজনেরা জানান, রাতে থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আজ ২৫ দুপুর আড়াইটায় আদালতে প্রেরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

লবনচরায় নাতির গাজা চাষের অপরাধে নানা আটক

Update Time : ০২:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪