Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবকে নিয়ে বুবলীর চাঞ্চল্যকর স্ট্যাটাস

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • 274

নিজস্ব প্রতিবেদক:
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলছে আলোচনা। ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

তিনি লেখেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে! অনেক বছর আগের অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খান এর ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা শুটিং চলাকালীন এতো এতো অভিযাগ যখন টের পেয়েছিলো ওনারা, তাহলে কেনো তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা শোনা হলো না? ২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিং এর পর ২০১৮ সালে শাকিব খান তার সুপার হিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। ওনি যদি কোনো ব্যাপারে Guilty থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিং এর permission ই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

তিনি আরও লেখেন, ‘তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, ওনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক expense হতো। মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কি করছিলেন? কি তার বা তাদের উদ্দেশ্য ছিল? এতো বছর কেনো ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেনো এই প্রযোজক দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। কথা হলো, হঠাৎ এতো অভিযোগের ভাণ্ডার কেনো? কি চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেয়া? আমার জানামতে শাকিব খান অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনও যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, ওনি অবশ্যই শিডিউল দিবেন, কারণ সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা না হলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয়না। কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে ওঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।’
এর আগে, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন তিনি।

টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া সেই পালে এবার লাগে নতুন হাওয়া। থানা-ডিবি অফিসে শাকিব খানের দৌড় ঝাঁপের মধ্যেই অনেকটা সবার চোখের আড়ালেই শুক্রবার (১৭ মার্চ) দেশ ছাড়েন রহমত উল্লাহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জুমার পর গোয়ালখালী কবরস্থানে মানুষের ঢল, স্মৃতির পরশে আবেগঘন পরিবেশ

শাকিবকে নিয়ে বুবলীর চাঞ্চল্যকর স্ট্যাটাস

Update Time : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩