শাকিবকে স্বামী দাবি করলেন বুবলী, হাসি থামছে না অপুর

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 124

বিনোদন ডেস্ক
আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দে জড়ালেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন বুবলী।
প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে মন্তব্যকে দায়ী করেছেন তিনি। বুবলি বলেছেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন-তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।’
বুবলীর এই মন্তব্য নিয়ে একটি সংবাদমাধ্যমে ‘আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাঁকে এড়িয়ে চলব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
শনিবার বিকেলে যেই প্রতিবেদন নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে বুবলীর এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামাতেই পারছেন না তিনি।
পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ একটিভ ছিল, খেয়ালই করতে পারিনি।’
মূলত বুবলীর এই মন্তব্যর সংবাদটি প্রথম নিজ ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন অপু। পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।
তবে শাকিব খানকে ‘স্বামী’ বলে সম্বোধন যে এই নায়িকা ভালোভাবে নেননি সেটা বোঝাতেই বুবলীকে আবারও খোঁচা দিয়েছেন তিনি। একইসঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলীর এই মন্তব্য নিয়ে মজা করলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন নায়ক। তবে বুবলীর সঙ্গেও বেশিদিন সংসার করা হয়নি। বর্তমানে আলাদা থাকছেন এই জুটি।
বুবলী-অপু বিশ্বাস দুজনকেই নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেছেন শাকিব খান। তবে বুবলীর দাবি, এখনও তাদের মাঝে বিচ্ছেদ হয়নি। সন্তানের কথা চিন্তা করেই সেটা করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

শাকিবকে স্বামী দাবি করলেন বুবলী, হাসি থামছে না অপুর

Update Time : ০৮:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪