শামির অবিশ্বাস্য শেষ ওভারে জিতলো ভারত

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • 255

স্পোর্টস ডেস্ক:
প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো মোহাম্মদ শামিকে দিয়ে ১৯ ওভার পর্যন্ত বলই করায়নি ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার ওপর ভরসা রাখলেন অধিনায়ক। আর শেষ ওভারে এসে রীতিমত অবিশ্বাস্য বোলিং করলেন ডানহাতি এই পেসার।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। হাতে ৪ উইকেট। শামির দুর্দান্ত শেষ ওভারে অস্ট্রেলিয়ার ওই ৪টি উইকেটই পতন ঘটলো, টানা চার বলে। মাঝে একটি রানআউট হয়েছিল, নাহলে ডাবল হ্যাটট্রিকই হয়ে যেতো শামির।

ব্রিসবেনে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত। মূল মিশন শুরুর আগে স্বাগতিকদের মাটিতে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাসের রসদ জোগাবে রোহিত শর্মার দলকে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

শামির অবিশ্বাস্য শেষ ওভারে জিতলো ভারত

Update Time : ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২