Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী আসিফের বিচার শুরু ২৩ জুন থেকে

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • 242

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। আগামী ২৩ জুন মামলার সাক্ষ্যগ্রহণের শুনানির দিন ঠিক করেছেন আদালত। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত সংগীতশিল্পী আসিফ নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। তার পক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৪ জুন আসিফ আকবরের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। পরদিন গ্রেপ্তার করে আসিফ আকবরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি।
আইসিটি আইনে করা ওই মামলা তদন্ত করে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় আসিফের বিরুদ্ধে শিল্পী শফিক তুহিনের অভিযোগ, অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন আসিফ।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসিফ আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও একটি মামলা বিচারাধীন। ওই মামলায় ২০১৯ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি।
আসিফকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির প্রশান্ত শিকদার তখন বলেছিলেন, আইসিটি আইনে মামলা হওয়ায় পর আসিফ আকবরকে মগবাজারের অফিস থেকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে চার বোতল মদ পাওয়া যায়। তিনি ওই মদের লাইসেন্স দেখাতে পারেননি। পরে তার বিরুদ্ধে মাদকের মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শিল্পী আসিফের বিচার শুরু ২৩ জুন থেকে

Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২