বিনোদন রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শেষ আকুতি ছিল, ‘আমি মায়ের কাছে যাবো’। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের যে বর্বরতম রাতে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবার (দুই কন্যা ব্যতীত) ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়। সেদিন পরিবারের মধ্যে সবশেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল। তাকে হত্যার আগে রাসেলের শেষ দুটি বক্তব্য ছিল এমন—‘আমি মায়ের কাছে যাবো’ আর ‘আমাকে হাসু আপার কাছে দিয়ে আসো’।
ইতিহাসের পাতা থেকে পর্দায় সেই আকুতি তুলে ধরতে যাচ্ছেন নির্মাতা হাসান রেজাউল। সহিদ রাহমানের রচনায় টেলিছবিটির নামকরণও করা হয়েছে শেখ রাসেলের সংলাপ ধরে, ‘আমি মায়ের কাছে যাবো’।
৬ মার্চ রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিছবিটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধন করা হয়। এ সময় নাট্যকার সহিদ রাহমানসহ উপস্থিত ছিলেন নির্মাতা হাসান রেজাউল, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসূন রহমান, শেখ রাসেল চরিত্রে অভিনয় করতে যাওয়া শিশুশিল্পী দিহান, বঙ্গমাতা চরিত্রে জ্যোতিকা জ্যোতি, শেখ কামাল চরিত্রের অভিনেতা ক্রিশ্চিয়ানো তন্ময় প্রমুখ।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরাসংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা
সহিদ রাহমান জানান, টেলিছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ মে থেকে। ১৬ জুন ছবিটির প্রিমিয়ার শো হবে ভারতের কলকাতা ও দিল্লিতে। এরপর ঢাকাতেও বেশ আড়ম্বরে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? তার জীবন প্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে ‘আমি মায়ের কাছে যাবো’ নামের এই ৯০ মিনিটের টেলিছবিতে। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই টেলিছবির ধরন হবে বায়োগ্রাফিক্যাল।
টেলিছবিটির বাকি চরিত্রগুলোর মধ্যে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রের সম্ভাব্য শিল্পী শাকিল আহমেদ, শেখ হাসিনা চরিত্রে সাদিয়া আয়মান, শেখ জামাল চরিত্রে শরীফ সিরাজ, শেখ রাসেলের গৃহশিক্ষিকা গীতালি চরিত্রে তানজিকা আমিন এবং ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা চরিত্রে ডলি জহুর।
ব্রেকিং :
শেখ রাসেলের শেষ আকুতি ধরে টেলিছবি
-
Reporter Name - Update Time : ০৭:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- 138
জনপ্রিয়























