সাকিবের বলে ‘ফিল্ডিং করতে’ মাঠের মধ্যে সাপ!

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • 329
স্পোর্টস ডেস্ক:

কোনো খেলোয়াড় প্রয়োজনে মাঠের বাইরে গেলে তার বদলি খেলোয়াড়কে ফিল্ডিং করতে দেখা যায়। কিন্তু সাকিব আল হাসান বল হাতে নিতেই যে ‘খেলোয়াড়’ মাঠে ঢুকে পড়লো, তা দেখে সবার চক্ষু চড়কগাছ। এ যে জলজ্যান্ত এক সাপ! হ্যাঁ, লঙ্কান প্রিমিয়ার লিগে আজ এমনই এক ঘটনা ঘটেছে। সাকিবের দল গল টাইটান্স খেলছে ডাম্বুলা আওরার বিপক্ষে। গলের ব্যাটিং শেষ। ৫ উইকেটে ১৮০ রান তুলেছে তারা।

এবার রান তাড়ার পালা ডাম্বুলার। সাকিব ব্যাট হাতে ১৪ বলে ২৩ রানের একটি ইনিংস খেলেছেন। ডাম্বুলার ইনিংসে তিনি বোলিং করতে আসেন পঞ্চম ওভারে।

টাইগার অলরাউন্ডার বল হাতে নিতেই অদ্ভুত কাণ্ড। মাঠের মধ্যে ঢুকে পড়লো জলজ্যান্ত এক সাপ। সাপের কারণে অনেকটা সময় খেলাও বন্ধ রাখতে হলো।

আম্পায়ার দৌড়ে গিয়ে সেই সাপ মাঠের বাইরে বের করার চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা প্রাণীটি কিছুতেই মাঠ ছাড়বে না। বারকয়েক চেষ্টার পর বের করা হয় সাপটি। ঘটনা দেখে সাকিবরা হাসছিলেন।

পরে সাপ মাঠের বাইরে বের হলে পুনরায় শুরু হয় খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ডাম্বুলার সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। সাকিব এখন পর্যন্ত দুই ওভার করেছেন, ১১ রান দিয়ে উইকেটের দেখা পাননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাকিবের বলে ‘ফিল্ডিং করতে’ মাঠের মধ্যে সাপ!

Update Time : ০৭:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩