সাকিব-মাহমুদউল্লাহকে বাদ দিয়ে পরিকল্পনার পরামর্শ গিলক্রিস্টের

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • 148

স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া নয়টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোন ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি। অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদউল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে।
তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’
তরুণ খেলোয়াড়দের টানা সুযোগ দেয়ার পক্ষে গিলক্রিস্ট। তিনি বলেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাকিব-মাহমুদউল্লাহকে বাদ দিয়ে পরিকল্পনার পরামর্শ গিলক্রিস্টের

Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪