Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 118

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তৈরি পোশাক শোরুমের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকার অ্যাডলিব শোরুমে কর্মরত ছিলেন এবং প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান জানান, মঙ্গলবার হিরার ছুটির দিন ছিল। সকালে তিনি যশোর যাওয়ার কথা বলেছিলেন। বিকেলে বাড়ির মালিক তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫