নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরায় একটি ওয়ান শুটারগান সহ মো.আহসান উল্লাহ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। ২৬জুলাই ভোর সোয়া ৪টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত আহসান উল্লাহর বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল ভোর রাত সোয়া ৪টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান সহ মটরসাইকেল চালক মোঃ আহসান উল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়। এঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খু/খা প্র/মতিউর রহমান/
Reporter Name 






















