Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নন, বিস্মিত মঈন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 155

বিশেষ সংবাদদাতা
একবার দুবার নয়, তিনি বাংলাদেশে অনেকবার এসেছেন। নানা পরিচয়ে, ভিন্ন আসর, সিরিজ, টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সেই ইংলিশ অনূর্ধ্ব-১৯ দলের সাথেও খেলতে এসেছিলেন মঈন আলি।
বাংলাদেশের মাটি, পরিবেশ, মাঠ, উইকেট, স্টেডিয়াম, দর্শক সবই তার খুব ভালো চেনাজানা। সেই ২০১৩ সাল থেকে বিপিএল খেলছেন।প্রতিনিধিত্ব করেছেন রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগেরবারও কুমিল্লা ভিক্টেরিয়ান্সের হয়ে খেলেছেন। এবারও খেলছেন সেই দলে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম দিন খেলতে নেমেই ব্যাট ও বল হাতে চৌকশ নৈপুণ্যের দ্যুতিতে মাঠে আলো ছড়িয়েছেন। ঝোড়ো হাফসেঞ্চুরির পাশাপাশি (২২০.৮৩ স্ট্রাইকরেটে ২৪ বলে ৫৩ নটআউট) বল হাতে হ্যাটট্রিকসহ ২২ রানে ৪ উইকেট দখল করেছেন কুমিল্লার ইংলিশ রিক্রুট মঈন আলি।
বাংলাদেশে বরাবর খেলতে এসে বেশ স্বচ্ছন্দবোধ করেন মঈন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবেশ তার খুব পছন্দ। ফ্র্যাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্ট দুটোই সমান প্রিয় তার। শুনলে অবাক হবেন, কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তার অনেক বেশি প্রিয়।
শুধু প্রিয়ই না। কোচ হিসেবে সালাউদ্দিনকে অন্য উচ্চতায় দেখে মঈন। তার চোখে সালাউদ্দিন সন্দেহাতীতভাবেই বাংলাদেশের সেরা প্রশিক্ষক। শুধু বাংলাদেশ কেন, তার খেলা বিশ্বের সেরা ৫ কোচের একজন সালাউদ্দিন, এমন প্রশংসাই করলেন মঈন।সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নন, সেটা ভেবে পান না মঈন। আজ শনিবার চট্টগ্রামে সংবাদকর্মীদের সাথে আলাপে কোচের প্রসঙ্গে তিনি বলে ওঠেন, ‘আমি আপনাকে বলছি, সালাউদ্দিন আমার দেখা অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি দারুণ। তিনি বাংলাদেশের সেরা কোচ, আমার মতে। তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছে কিনা। সে যা-ই হোক, তিনি আমার খেলা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নন, বিস্মিত মঈন

Update Time : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪