সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশী আশঙ্কাজনক, পতাকা বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • 138

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে জয়নাল আবেদীন (২০) ও সুমন খন্দজানি (৩০) নামে দু’বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পতাকা বৈঠক হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দমদমিয়া সীমান্তের ১২৬০ পিলারের চার নম্বর সাব পিলার-সংলগ্ন ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জের উত্তররণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের ছুলেমান মিয়ার ছেলে এবং সুমন খন্দজানি একই এলাকার সুজ খন্দজানির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় ভারতের ১০০০ গজ অভ্যন্তরে রেডিয়ান নামক বাগানে কমলা আনতে যান জয়নাল ও সুমন। এমন সময় ভারতীয় খাসিয়ারা বাগান থেকে গুলি ছুঁড়লে দু’জন গুরুতর আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্বজনদের সহযোগিতায় তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দমদামিয়া সীমান্ত ফাঁড়ির নায়েব ছুবেদার আনোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বাংলাদেশী বিএসএফ-এর গুলিতে আহত হন। সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েন। এতে দু’যুবক আহত হয়ে ফের বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।

এ দিকে, উদ্ভুত পরিস্থিতিতে সীমান্তের ১২৬০ পিলার-সংলগ্ন এলাকায় বিকেল ৪টা ১০ থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে পতাকা বৈঠক হয়। এতে ভারতের পক্ষে বিএসএফ ইন্সপেক্টর তুররুং ও ইন্সপেক্টর দিপক কুমার এবং বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েব সুবেদার আনোয়ার হুসেন অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশী আশঙ্কাজনক, পতাকা বৈঠক

Update Time : ১১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪