বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দান এনদোয়ে গোল করে সমতায় ফেরান সুইজারল্যান্ডকে।
এর পাঁচ মিনিট পর অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। ফলে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। তবে নির্ধারিত সময়ে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে মেসির দল।
ব্রেকিং :
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
-
ডেস্ক নিউজ - Update Time : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 41
Tag :
জনপ্রিয়
























