সেই হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 143

বিনোদন রিপোর্ট
ভাত খাইয়ে তোফাজ্জল নামের এক বহিরাগতকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রদের একাংশ। যে অমানবিক ঘটনাটি নজর কেড়েছে প্রায় গোটা দুনিয়ার। হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নতুন খবর হলো সেই হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক। খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এরই মধ্যে আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।

এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান।

তিনি বলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।’

জানা গেছে, শিগগিরই নাটকটি ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সেই হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক

Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪