হঠাৎ কেন জাজের আজিজের বাসায় পরী মণি!

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • 196

বিনোদন প্রতিবেদক
২০১৬ সালে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রক্ত’। যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন চিত্রনায়িকা পরী মণি। এটি করতে গিয়েই দূরত্বের আভাস আসে। প্রকাশ্যে জাজ মাল্টিমিডিয়ার প্রতি অসন্তোষ জানিছিলেন পরী।
সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘সবকিছু এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা। কারণ, আমি খুব স্বাধীনচেতা মানুষ। ধরেবেঁধে কোনও কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না।’

এরপর আর জাজের ছবিতে তাকে দেখা যায়নি। এমনকি কোনও অনুষ্ঠানেও প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ ও পরীকে পাওয়া যায়নি। তবে এবার হুট করেই আজিজের বাসায় দেখা মিলল তার! ছেলে রাজ্যকে নিয়ে গতকাল (৬ আগস্ট) গিয়েছিলেন। পারিবারিক আবহেও সময় কাটান নায়িকা।

রাজ্যর সঙ্গে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন এ প্রযোজক। আর তাতেই নানা শোরগোল! তবে কি জাজের ঘরে আবারও নায়িকা পরীকে পাওয়া যাবে?

বিষয়টি জানতে পরীকে ফোন দেওয়া হলে তিনি জানান, আপাতত ছেলে রাজ্যর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে দৌড়ঝাঁপ করছেন তিনি। আর বাকিটা বললেন আবদুল আজিজ।

তার ভাষ্য, ‘পরী রাজ্যর জন্মদিনের দাওয়াত দিতে ফোন দিয়েছিলেন। আমি প্রশ্ন করেছি, সরাসরি এসে দাওয়াত না দিয়ে ফোনে কেন দিচ্ছে! এটা শুনেই পরী রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন। খুব লক্ষ্মী বাচ্চা। এরমধ্যে আমার পোষ্যপ্রাণী মাইলকে পেয়ে রাজ্য খেলায় ডুবে যায়। অনেক সময় নিয়ে আমরা আড্ডা দিয়েছি।’

তবে কি দূরত্ব ঘুচল? এমন প্রশ্নে আজিজ বলেন, ‘আমাদের তো দূরত্ব ছিল না কখনও। তিনি জাজের নিয়মকানুন নিয়ে এর আগে যা বলেছেন, সেটা তো সত্য। জাজের অনেক নিয়ম। সেগুলো মেনেই শিল্পীদের কাজ করতে হয়।’

জাজের পর্দায় পরীকে দেখাও যেতে পারে যদি চরিত্র মেলে, এমন আভাসও দিলেন এ প্রযোজক।

প্রসঙ্গত, আগামী ১০ আগস্ট শরীফুল রাজ ও পরী মণি দম্পতির সন্তান রাজ্যর প্রথম জন্মদিন। আপাতত সে আয়োজন একাই সামলাচ্ছেন বলে জানালেন পরী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হঠাৎ কেন জাজের আজিজের বাসায় পরী মণি!

Update Time : ০৮:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩